মালদা

ফেন্সিডিল সহ বিএসএফ-এর হাতে ধৃত এক পাচারকারী

বিএসএফ-এর তরফে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোর রাতে কালিয়াচক থানা এলাকার ভারাত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পাহারা দিচ্ছিল শ্মশানী বিওপির ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ঠিক সেই সময় ভোর রাতে বি.এস.এফ জওয়ানদের চখে ধুলো দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বেআইনি ফেন্সিডিল। সেই সময় জওয়ানদের দেখতে পেয়ে পালাতে শুরু করে পাচারকারিরা। যদিও এক পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ। উদ্ধার হয় প্রায় ৪০০ বোতল ফেন্সিডিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। জানা যায় ধৃতের নাম জাহির মিঞা। বাড়ি কালিয়াচক থানার চরিঅনন্তপুরের গোপাল নগর এলাকায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Ca_S3h-2hq4